বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এক বাণীতে শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে অবদান রাখতে সরকারের পাশাপাশি দেশের সবাইকে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাই শিশুদের সর্বপ্রকার ঝুঁকি থেকে রার দায়িত্ব সবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেছেন, বর্তমান সরকার শিশুদের অধিকার রায় বদ্ধপরিকর। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রত্যাহার করে তাদেরকে বৃত্তিমূলক ও কারিগরি প্রশিণ দেয়া হচ্ছে।
এ দিকে দিবসটি উপলক্ষে গতকাল প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মজিবুর রহমান। তিনি জানান, দেশে প্রকৃত শিশুশ্রমিকদের পরিসংখ্যান নতুন করে গণনা করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এবং মানুষের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন জেলা-উপজেলায় আলোচনা সভা, সেমিনার ও র্যালির আয়োজন করেছে।
No comments:
Post a Comment